আমাদের পরিচয়
Iqra Institute হলো একটি অনলাইন কুরআনিক আরবি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা সহজ, সাবলীল ও ধাপে ধাপে সাজানো মাদানী নেসাব সিলেবাসের মাধ্যমে আরবি ভাষা শিখে থাকে। আমরা বাংলাদেশে অনলাইনে আরবি শিক্ষা প্রদানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছি।
ইক্বরা ইনস্টিটিউট -এর পরিচিতি
Iqra Institute একটি কুরআনিক আরবি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান, যা বাংলাদেশে অনলাইন মাদানী নেসাব পাঠদানের মাধ্যমে আরবি ভাষা শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
যাদের মাতৃভাষা আরবি নয়, তাদের জন্য প্রণীত মাদানী নেসাব সিলেবাসটি অনলাইনে সহজ ও সাবলীল উপায়ে আরবি শেখার এক অনন্য সুযোগ করে দিয়েছে। বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের উপযোগী করে সাজানো এই সুবিন্যস্ত ও কার্যকরী পদ্ধতিটির মাধ্যমে Iqra Institute কুরআনিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে শিক্ষার্থীরা কুরআনকে সরাসরি এর মূল ভাষায় বুঝতে সক্ষম হচ্ছেন।
শুরুর পর থেকে আজ পর্যন্ত ভিন্ন ভিন্ন শিক্ষাগত পটভূমি ও পেশার কয়েক শতাধিক শিক্ষার্থী আমাদের কোর্সসমূহ সম্পন্ন করেছেন। তাদের অনেকেই আজ নিজ উদ্যোগে মাদানী নেসাব শিক্ষা দান করছেন এবং আরবি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন।
Iqra Institute
অনলাইন মাদানি নেসাব | কুরআনিক আরবি কোর্স
Iqra Institute
আপনার অনলাইন শিক্ষার যাত্রা শুরু হোক ইক্বরা ইনস্টিটিউটের সাথে!
প্রায়ই জিজ্ঞেস করা প্রশ্ন
সম্ভব্য সমস্ত প্রশ্ন এখানে দেওয়া আছে। যদি আপনি আপনার প্রয়োজনীয় প্রশ্ন খুঁজে না পান, দয়া করে আমাদের একটি ইমেইল করুন iqrainstitutedbd@gmail.com
এই ইমেলে । আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাথে যোগাযোগ করবো।
অবশ্যই পারবেন। আমাদের কোর্সগুলো একদম বেসিক থেকে শুরু করা হয়, যাতে নতুন শিক্ষার্থীরাও ধাপে ধাপে সহজভাবে শিখতে পারে।
আমাদের ফ্রি ক্লাস নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী নেওয়া হয়। সময়সূচি জানতে আমাদের ওয়েবসাইটে/ফেসবুক পেজে ভিজিট করুন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।
জি হ্যাঁ। একদম বর্ণমালা থেকে শুরু করে ধাপে ধাপে ব্যাকরণ, শব্দভাণ্ডার ও কথোপকথন শেখানো হয়।
আলহামদুলিল্লাহ, আমাদের পূর্বের অনেক শিক্ষার্থী সফলভাবে আরবি শিখে কুরআন বুঝতে এবং আলাপচারিতায় ব্যবহার করতে সক্ষম হয়েছেন। তাদের রিভিউ ও সাফল্যের গল্প আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।
কোর্সের মেয়াদ ভিন্ন ভিন্ন হয়—কিছু কোর্স ৩ মাসের, কিছু ৬ মাসের এবং কিছু দীর্ঘমেয়াদী। কোর্স ডিটেইলস সেকশনে বিস্তারিত সময়সীমা দেওয়া আছে।
আমরা অনলাইনে লাইভ ক্লাস, গ্রুপ ডিসকাশন, কুইজ এবং হোমওয়ার্কের মাধ্যমে অনুশীলনের ব্যবস্থা করি। এছাড়া শিক্ষকদের সাথে সরাসরি প্রশ্নোত্তর করার সুযোগ থাকে।
